'বিউটি ব্লগিং'- কথাটার সাথে পরিচিত নেই, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! বিশ্বজুড়ে লিঙ্গভেদমুক্ত ভাবেই ছড়িয়ে পড়েছে বিউটি ব্লগিং এর ট্রেন্ড। একেকজন গুণীকে দেখি আর অবাক হয়ে থাকি। প্রফেশনাল মেকাপ আর্টিস্টদের সাথে পাল্লা দিয়ে অনেক এমেচার এমন সব খেলা দেখিয়েছেন এই রঙ মিশেলের জগতে, অবাক হওয়া ছাড়া উপায় থাকে না।
নিজেরাই প্রতিনয়ত এক্সপেরিমেন্ট করে বের করছেন সহজে সাজের দারুন ট্রেন্ড, আবার একইসাথে নানারকম বিউটি হ্যাকস আবিষ্কার করে অনেক জটিল সমস্যার সহজ সমাধান বের করে ফেলছেন!
তাদের জানাই স্যালুট!
Ugly Duckling বা কুচ্ছিত হাঁসের ছানা'র গল্প বিশ্বজুড়ে সমাদৃত, হ্যান্স এন্ডারসনের রূপকথার জগৎ ছোটবেলা থেকেই আমাকে ভীষণ টানে। মজার বিষয় হচ্ছে, আমার লেখা প্রথম গল্পের নামও কিন্তু 'Ugly Duckling'।
নিছক এক্সপেরিমেন্টালি, মজা করে এই ব্লগের জন্ম দেয়া। সব সুন্দরীদের ভীড়ে, মুখভর্তি ব্রণ আর দাগ নিয়ে, স্মোক না করেও কুঁচকুচে কালো ঠোট, আর বেঢপ এক ভুঁড়ি নিয়ে খায়েশ হলো জগতের সৌন্দর্য আহরণের, (অবশ্যই ম্যাটেরিয়ালিস্টিক সৌন্দর্য), এবং তা হালকা পলকা ভাবে শেয়ার করার।
সাথে আমার লেখা কিছু গল্পও আসতে পারে এই ভার্চুয়াল নোটবুকে, আবার নাও আসতে পারে!
সাথে আমার লেখা কিছু গল্পও আসতে পারে এই ভার্চুয়াল নোটবুকে, আবার নাও আসতে পারে!
কারো মনে কষ্ট দিতে, বা কাওকে মক করতে এর সূচণা না, আগে থেকেই ডিসক্লেইমার দিয়ে রাখলাম।
আশা করি, কালেভদ্রে দিনলিপি, সাজলিপি, ঢংলিপি সবই এখানে লিপিবদ্ধ করতে পারবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন